মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

একুশের পঙক্তিমালা তুফান কবি











একুশের পঙক্তিমালা
তুফান কবি

একুশ আমার অহংকার
একুশ মুখের ভাষা,
একুশ সুরের ঝংকার
একুশ মনের আশা

একুশ আমার কাব্যগাঁথা
একুশ শব্দ-ছড়া,
একুশ যাতে চেতনাগাঁথা
একুশ মিঠে-কড়া

একুশ হৃদয়ে বেদনাবিদ্ধ
একুশ হারানোর জ্বালা,
একুশ মোদের মাতৃভাষা
একুশ বর্ণমালা

একুশ মানে সালাম,রফিক
একুশ মানে শফিউর,
একুশ মানে বরকত আর
একুশ চেতনা মোর

একুশ হলো বায়ান্ন আর
একুশ তরুণের প্রাণ,
একুশ হলো প্রভাতফেরি
একুশ হলো গান

একুশ হোক বাঁচার প্রয়াস
একুশ হোক ছন্দ,
একুশ এরই জয়জয়কার
একুশ হোক মহানন্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন