নতুনের জন্য
মলয় বিশ্বাস
আমার জন্ম হবে সেই দেশে কবে?
যেখানে নেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ,খৃষ্টান,
যেখানে নেই কোন ভাগাভাগি,
মানুষ আছে শুধু মানুষেরই লাগি,
যে নিশান উড়িছে শুধু, গাইছে শুধু...
সত্য সুন্দর সেই মানুষেরই জয়গান।
বাতাসে যে ফুল ছড়াবে সৌরভ,
নামে তার বিভক্তি রহিবে না কোন,
সুর্য যেমন ছড়ায় আলো আমাদেরই পরে,
নেই তার কৃপনতা কোন দিন কোন কালে,
যে সন্তান জন্মাবে কোন আঁধারও রাতে,
সকল তারাই আসবে ছুটে চুমিতে তাহারই ভালে,
ঈশ্বরের নামে পুর্ব পশ্চিম ভাগ রহিবে না কোন,
আমি আসিলে বৃক্ষ ছায়ে,তুমিও আসিবে সেথা।
হে বন্ধু তুমিওতো ছিলে বন্ধু আমার আমারই সাথে,
তাই যাবার বেলায় এ পৃথিবীর পরে রেখে গেলাম,
রেখে গেলাম চির বন্ধনের এ স্মৃতিচিহ্ন,
আগামী দিনের নুতন কোন মানুষের জন্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন