রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ছোট_গল্প সাজিয়া_ফিরবে_না সামিউল_হক_মিঠু

ছোট_গল্প
সাজিয়া_ফিরবে_না
সামিউল_হক_মিঠু

ভাবছি ছয় বছর পর "সাজিয়া" ফিরে আসলে কেমন হতো ? অথবা যদি আচমকা দেখা হয়ে যেত ভীড়ের মধ্যে কোন এক লোকাল বাস এ । আর আমার গন্তব্যে নামতে দু-তিন মিনিট বাকি মাত্র। সেই মূহুর্তটা তে কেমন
আছো’ ধরনের কথা হয় অল্প। কৃত্তিম হাসি,আলাপন এসবই । বোঝাতে হয় ভাল আছি । অনেক ভাল । ক্ষানিক পরই কথা শেষ আর কথা থাকে না । শুরু হয় অস্বস্থিকর ভ্রমন । নাটক বা সিনেমাতে কাহিনী শোকাবহ করতে গাড়িটি ক্ষনিক নষ্ট হয়ে যেত । যেটা এখানে হবে না । তার চেয়েও অবাক ব্যাপার "সাজিয়া"কে বেশ স্বাভাবিক দেখাচ্ছে । ছয় বছর পর তার প্রথম কথা "তোমাকে এরকম অদ্ভুত লাগছে কেন" ? ছয় বছর পর দেখা ! ছয় বছর আগে আমাদের শেষ দেখা হয়েছিল এক বিকেলে। সম্ভবত চারটা আঠারো মিনিট..............................

আবার ভাবছি যদি "সাজিয়া" হারিয়ে না যেত তবে কি হতো ? হয়তো একদিন, অল্প কাপড় নিয়ে আমার ভাড়া বাসায় এসে হাজির । এসেই আয়নার সামনে দাড়িয়ে বলতো................................
সাজিয়াঃ- চোখ বন্ধ করোতো
আমিঃ- কেন ?’
সাজিয়াঃ- আমি এখন সাজব ।
মেয়েদের সাজার সময় তাকিয়ে থাকতে নেই । চোখ বন্ধ করে বসেও থাকা যায় না । রান্না ঘরে গেলাম শরবত বানাতে । সাজিয়ার সাজুগুজুও শেষ ।
সাজিয়াঃ- আমাকে দেখতে কেমন লাগছে ?
আমিঃ- ভাল
সাজিয়াঃ- শুধু ভাল?
আমিঃ- না,অনেক ভাল
সাজিয়াঃ- ওহ....তোমার এখানে রাতে খাবারের কি আয়োজন ?
আমিঃ- ভাতের সাথে ডাল ভাজি
সাজিয়াঃ- এক কাজ করো দোকানে যাও । নুডুলস নিয়ে আস, ঝটপট তৈরি করে ফেলি ।
আমি মৃদু হাসলাম । "সাজিয়া" আর আমার অনেক দেখা হয়েছে কিন্তু বাসায় এই প্রথম তাই হয়তো এরকম পাগলামি করছে।।
সাজিয়াঃ- কি ব্যাপার দোকানে যাচ্ছ না যে ?
আমি বড্ড বেখেয়ালিতে বিভোর ।
যার মানে আমি শুনেও সাজিয়াকে শুনছি না । নুডুলস এর কথা অবশ্য "সাজিয়া" কিছুক্ষন পরেই ভুলে গেল । আয়নার সামনে থেকে সরে এসে দরজায় দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল
সাজিয়াঃ- আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করব এবং আজই।।
আমিঃ- বলো কী !!! ??
চুলে বেণী করে আসো ।
সাজিয়াঃ- আমার এলোমেলো চুল ভালো লাগে তুমি তা জানো,তবে বেণী করবো কেন ? কথা ঘুরিও না । এখন থেকে ঠিক ত্রিশ মিনিট পর আমাদের বিয়ে হবে,ফাইনাল।।
আমিঃ- আমার বিয়ে! অথচ আমি জানি না!’
সাজিয়াঃ- তোমাকে সারপ্রাইজ দেয়ার জন্যই জানানো হয় নি ।
সাজিয়াঃ- তারাতারি তৈরি হয়ে নাও । এর পর আমরা গাড়ি করে ঘুরতে বের হবো ।
গাড়িতে কি কি গান শুনবো তা আমার কল্পনাতে বাজছে অবিরাম । আর তোমার কোন প্রিয় গান থাকলে বলতে পার,একসাথে তাল মিলাবো ।
হয়তো এমনই হতো.......
কিন্তু................
সাজিয়া'রা কখনো ফিরবে না ।
ফিরে আসে না ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন