জন্মভূমি
- বিধান চন্দ্র বর্মণ
ওগো জননী জন্মভূমি ,
প্রগাঢ় শ্যাম সবুজে দাড়ায়ে আছ তুমি!
শ্যামল ছোয়ায় তুমি যে মধুর নিসর্গরূপনী
জন্মভূমি ওগো জননী।
.
তোমার ঐ কোমল বাংলার মাটি
এ যে আমার জীবন পরিপাটি ;
কি কারণে ভুলিব আমি এ সজল লাবনী?
তুমি যে আমার জীবন প্রদীপ
সায়াহ্নে তুমি কর যে সজীব ;
তুমি স্বর্গ হতেও মনোহারিণী
ওগো জন্মভূমি, ওগো পল্লীজননী।
.
তুমি যে আমার মায়ের আচল
কত যে তোমায় করি চঞ্চল!
ওগো মা, ওগো পাগলিনী -
তোমারই বুকের মাটি এযে স্বর্গের ধরনী।
.
ওগো রূপসী মাতৃভূমি
কি অপরূপ রূপে সাজিয়েছে তোমায় অন্তর্যামী!
ওগো জননী জন্মভূমি।
আমারে ভুলিও -
তবু কোনদিন তোমায় ভুলিব না আমি।
.
তুমি যে আমার কাদা মাটি জলে
আমারে তুমি দেখ যে আকুল আঁখি তুলে!
তুমি যে কত শোভাশালিনী
ভরিয়ে দিয়েছ এ অবনী-
ওগো জন্মভূমি ওগো জননী।।
রচনাকাল: ১৮-
০৩-২০১১ ইং
০৩-২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন