মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

স্বাধীনতা মানে রুপা মামুন




















স্বাধীনতা মানে
রুপা মামুন

স্বাধীনতা মানে
বেঁচে থাকার চুক্তি,
স্বাধীনতা মানে
অন্ধকারের মুক্তি।


স্বাধীনতা মানে
একটি নারীর শক্তি,
স্বাধীনতা মানে
একটি প্রতিবাদী উক্তি।

স্বাধীনতা মানে
দেশদ্রোহীর উচ্ছেদ,
স্বাধীনতা মানে
সকল ভয়ের বিচ্ছেদ।

স্বাধীনতা মানে
গর্জে উঠা প্রাণ,
স্বাধীনতা মানে
একটি বিজয় নিশান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন