অমর একুশ
পলক রায়
.
একুশ অামার বাংলাবর্ণ
বাংলায় কথা বলা
একুশ অামার শহীদ মিনারে
খালি পায়ে চলা।
.
একুশ অামার মায়ের ভাষা
ভাষা শহীদের দান
একুশ অামার বীর বাঙালির
স্বপ্নজয়ের গান।
.
একুশ অামার রবির অালো
অামার প্রাণের ভাষা
একুশ অামার অমর একুশ
অামার সকল অাশা।
.
একুশ অামার ভাষার যুদ্ধ
বীরবাঙালির শপথ
একুশ অামার শহীদ ভাইয়ের
রক্তে ভেজা রাজপথ।
.
একুশ অামার রক্তে কেনা
অ,ক বর্ণমালা
মায়ের ভাষার বইটা নিয়ে
ছুটি তাই পাঠশালা।
.
রচনা:- ১৯-০২-১৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন