কৃষ্ণচূড়ায় রক্তিম নক্ষত্রেরা
বি ধা ন চ ন্দ্র ব র্ম ণ
সেদিন-
সমস্ত রক্তকণিকারা প্রচন্ড বিদ্রোহ করছিল!
দামামা বাজছিল দেহের প্রতিটি কোষে,
হৃদপিন্ডে এমনকি শিহরিত মগজে।
কালো পিচঢালা রাস্তায় তখন শকুনের তিক্ষ্ণ পাহারা!
সচকিতে ওরা থাবা দেয় তাজা তাজা তরুণের প্রাণে!
রফিক, শফিকের রক্তস্রোতে জেগে উঠে কৃষ্ণচূড়া -
শিমুল -রক্তজবার এ শহীদ মিনার!
সেদিন-
বরকতের তাজা নিথর দেহে প্রষ্ফুটিত হয় এ বাংলাদেশ।
বর্ণমালারা নক্ষত্রের মতন জ্বলজ্বল করে -
অসীম রাতের আকাশে;
শহীদের খুনে লাল হয়ে শোভিত হয় আজ কৃষ্ণচূড়া!
শিমুলের ডালে গান ধরে হাজারও পাখি-
অবুজ শিশু "মা""মা" বলে ডাকে মধুর স্বরে!
পৃথিবী তাকিয়ে রয় বিস্ময়ে! আর আমরা বীরে-
উন্নত শিরে।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন