বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

ব্যর্থ অভিলাষ আলিশা। ।




















ব্যর্থ অভিলাষ
আলিশা। ।

অক্ষম, আধমরা শালিক
যন্ত্রণার বিষবাণে রক্তাক্ত পিঞ্জর নিয়ে
ছটফটিয়ে মরছে
একটু বাঁচবার আশায়।
আপন সত্তা আর কল্পনার প্রচ্ছদ,
হাওয়ায় উড়ে যাচ্ছে স্বপ্নের খড়কুটো।
একজীবনে আর কতো?
বিভৎস প্রেরণায় ভেসে
সুখের দিনগুলো আজ
স্মৃতির কারাগারে বন্দী।
ক্ষয় হচ্ছে শক্তির ক্যালসিয়াম
ঝরে পড়ছে আস্বাদনের স্বাদ,
অস্থিরতার পোকামাকড়ে ঠাসা
মনের অলিগলি।
একটু একটু করে এগিয়ে আসছে
শ্বাপদ সংকূল অমানিশা,
ফুরিয়ে যাচ্ছে সময়ের আবর্তন
ক্রমেই ভারী হয়ে আসছে নিঃশ্বাস!
কষ্টের নীলজল, বেদনার তাপদাহ
আড়াল করবার ব্যর্থ চেষ্টা,
পাছে ছানাদুটোর দীর্ঘশ্বাস
বাড়ে এই ভয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন