শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

গোধুলী লগ্নে রুমঝুম বৃষ্টি ফারজানা ফায়েয ফারাহ



















গোধুলী লগ্নে রুমঝুম বৃষ্টি
ফারজানা ফায়েয ফারাহ
 
হটাৎ করে সন্ধ্যা বেলায়,
গুর গুরিয়ে বৃষ্টি এলো।
ঢাক গুর গুর মেঘের ডাকে
পাগলা হাওয়া আনছে বয়ে।

" থমকে থমকে বিজলী খেলে,
খেলে হৃদয় মা,মেয়েতে
বিজলীর ঐ সেই চমকে।
পাগলামিতে মন মেতে যায়,
শান্ত হয়না মন দুজনার।
দুষ্টুমি তে মাতলাম হেসে,
Toom & Jerry...... মা,মেয়েতে।

আর ছিল সেই মায়াবী সন্ধ্যা।
বটের শিকড় ছুঁয়ে জ্বলের কলকল,
বুকের ভিতর খুশীর সূর বাজছে,
করছে টলমটল।

এত হাসি, এত খুশী,
এত দুষ্টুমি দুজনার।
ওগো বৃষ্টি তুমি কি জানো?
এ সব ই কেবল শুধুই তোমার ছোঁয়া তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন