আমার দেশ
------রিটন চাকমা
দেশ আমার মাটি আমার
দেশ আমার খাঁটি,
মনে আমার প্রাণে আমার
সোনা আমার মাটি।
রক্তে তুমি অনুভবে তুমি
তুমি আমার গানে,
বদ্ধ বাসি বদ্ধ ভালো
বাঁচি তোমার টানে।
আকাশ আমার বাতাস আমার
তোমার যে আমি,
তোমার মাটি তোমার হাওয়া
সোনার চেয়ে দামি।
আমি বীর তোমার সন্তান
করোনা গো ভয়,
যত শত্রু যত আসুক বাধা
আমি করব জয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন