বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

ভয় শ্যামল বণিক অঞ্জন













 ভয়
শ্যামল বণিক অঞ্জন

মাঝে মাঝে ভীষণ ভয় হয়।
অজানা শঙ্কায় কুঁকড়ে যাই আমি।
বুকের অন্তগহীনে ধকধক করে
নিদারুণ অস্থীরতায় আমি যেন নূয়ে পড়ি,
হেরে যাই নিজের কাছেই নিজে
অগোচরে,নিভৃতে।
দেখতে ইচ্ছে করেনা রঙিন পৃথিবীর মায়াবী আলো,
রুদ্ধ করে রাখি জানালাটা আমার জীর্ণ ঘরের।
বৃৃথা লাগে মোহ, আকাঙ্খা, কামনার অমৃত সুধাটাও তিক্ত লাগে খুব।
স্পর্শ করিনা অন্ন জল,
আর প্রেয়সীর ঘামে ভেজা নরম শরীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন