মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

মুক্ত শিশু আলামিন ইসলাম



















মুক্ত শিশু আলামিন ইসলাম
 আমার ঘরের জানালা দিয়ে , চেয়ে দ্যাখো দূরের পানে ৷ দুপুর-বিকেল সারা সময় বাতাস যেথায় আঘাত হানে ৷ ছোট্ট কেহ যাচ্ছে ছুটে ? লাটাই ধরে হাতের মুঠে , উড়িয়ে ঘুড়ি শূন্যাকাশে ,চলছে আপনধ্যানে? ছোট্ট ,সে খুব বেজায় ছোটো,দুষ্টু -পাজি আমার মতো ৷ যার মনেতে সারা সময় ,কল্পনারা হারায় যত.... চলছে কী সে খুবই জোরে ? আনমনেতে খুশির ঘোরে , উড়িয়ে ঘুড়ি, সেই পথেতে ----আকাশ যেথায় নত ! ধানের জমি ,আলুর ক্ষেত কিংবা হলুদ সরষে ভুঁয়ে ৷ ছুটছে কী সে খুবই জোরে ,মিষ্টি বাতাস ছুঁয়ে ছুঁয়ে ! ক্ষুদ্র বাহুর একটু মুঠে , খুশির ধারা নিচ্ছে লুটে ? উড়িয়ে ঘুড়ি অনেক দূরে , যাচ্ছে বাঁকা আলি বেয়ে ? সারাটা দিন উড়িয়ে ঘুড়ি, দুপুর বেলায় ফিরবে বাড়ি ৷ খাওয়া -নাওয়া সবার সাথে একে একে ঘুচবে আড়ি ৷ তারপরেতেই লম্ফ দিয়ে, হাতের মুঠোই লাটায় নিয়ে, মাঠের ছেলে মাঠের পানেই ফিরবে আবার তাড়াতাড়ি! দিনের আলো নিভে যখন ,আসবে ঝাপসা সন্ধ্যা নেমে ৷ বাঁশবন আর আম্রকানন ভরবে যখন পাখির গানে ৷ দেখবে তখন এমন সাঁঝে , দুরন্তটি মাঠের মাঝে , পা চালিয়ে, ফিরছে বাড়ি, ভেসে ভেসে খুশির বানে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন