প্রেমের পাখি
পলক রায়
একটি পাখি খুব সুন্দরী
লাল টুকটুকে গোলাপ
সেই পাখিটি অামার সনে
করে মিষ্টি অালাপ।
সেই পাখিটি অাসল বন্ধু
অামার জানের জান
মন খারাপে শুনায় পাখি
ভালোলাগার গান।
সেই পাখিটি অামায় নিয়ে
লিখে কাব্য,গল্প
দিনে দিনে অামার বাড়ে
সেই পাখিটির কল্প।
হলুদ খামে লিখে পাখি
মনের যত কথা
অভিমানী করে পাখি
একটু পেলে ব্যথা।
প্রভুর কৃপায় সেই পাখিটি
অামার প্রেমের পাখি
সেই পাখিটির সনে যেন
জনম জনম থাকি।
.
রচনা: ৬-১১-১৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন