ঐতিহাসিক সূর্য্যকান্দী ও "ঈদগাঁহ "
...................... মোঃ শাহীনুর ইসলাম শাহীন
ঐতিহ্যবাহী সুর্যকান্দি গ্রাম কালীকচ্ছ ইউনিয়নে সরাইল থানায় বি, বাড়িয়া জেলার অন্তর্গত । সুন্দর মনোরম পরিবেশের এই গ্রাম, এই গ্রামে ১০০% মুসলমানের বসবাস । শালিস কারকরা খুবই শক্তিশালী তাঁরা পুরো কালীকচ্ছ ইউনিয়ন পরিচালনা করে । সম্মানীত কয়েকজন শালিস কারক যারা কয়েক এলাকাতে পরিচিতি ছিলেন তাঁদেরকে আল্লাহপাক জান্নাত নসীব করক, - জহিরুল হক মৃধা ( জরুলক কাকা ) আনোয়ারুল হক মৃধা,( আন্নর কাকা ) ওসমান গণি ভাই ও ফরিদ হোসেন ( ফরিদ মাষ্টার ) আব্দুস সোবহান ( সোবান কাকা ) ।
এখন যারা দায়িত্বে আছেন সম্মানীত আবু মুছা মৃধা, বাচ্ছু মৃধা, তৌহিদ কাকা, তগদীর হোসেন, শরিফ কাকা, ছোটন ভাই, খোকন ভাই ।
" ঐতিহ্যবাহী সূর্য্যকান্দীর " শেখ নাজিরের দর্গা "
অনেকেই এখন জানে না,এর পূর্বের নাম। সুন্দর, মনোরম, নিরীবিলি পরিবেশ সেখানে, অনেকে বিভিন্ন প্রকার মানত পূরন করতে ( নফল নামাজ পড়তে) এখানে প্রায় আসেন । এখানে অনেক বুর্জুগ চীরনিদ্রায় শায়িত আছেন। অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটেছে, অনেকদিন এর খাদেম ছিলেন আমাদেরই এক চাচা (কালু পাগলা) ওখানে অনেক পুরাতন, পুরাতন গাছ গাছালী আছে এই সব গাছে বিভিন্ন প্রকার পাখি বড় বড় কাক অনবরত ডেকে যাচ্ছে কা কা করে । একটি পুকুর আছে, পুকুরের দুই পাশে পাঁকা করা ঘাটলা আছে, অনেকে ঘুরতে আসে, কিছুহ্মনের জন্যে আড্ডা দেয় -- আপনি ও একবার ঘুরে আসুন ভাল লাগবে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন