মন কেমনের রাস্তায় আবেগ সঞ্চারিত হয়, মেঘ বয়।
শূন্য থেকে শুরু করে খেয়ালী মন উনিশে গিয়ে সুর হারায় ।
ঘটনার আদব-কায়দা উঠানামা এক ছবির আলো আশায়
থেমে থাকা সময় গুলো পাল্টা নিতে চায়!
ঠিক তখন বিস্মৃতি জেগে ওঠে
উত্তর থেকে দক্ষিণ কাছে আসতে গিয়ে বাধা খায়,
আত্মসম্মানের ভয়
স্নেহ থেকে আবদার হয়, হয় ভূলঝুঁক
শুনিনি কখনো বিশ্বাসঘাতকের স্তুপ।
বিদ্যুৎ চমকায় ফেলে আসা দিন আটকাপড়ে
শিকলের দরজা শুধু হাত নাড়ে।
ঘুঁনে ধরা মনে ঘুম আসে না
ফোঁটা রাত কাছে আসে আবার ভোর হয়।
আত্মা বলে শুদ্ধ হতে পাপী মন বেঁকে বসে
আশার আলোয় বুক বাঁধে।
অল্প কাজে বেশী ফল সস্তার জীবন
জোনাকি আসে অন্ধকারে খবর দেয় হেসে ।।

অসাধারণ, খুব ভালো লাগলো....
উত্তরমুছুন