
মুক্তমনা বিহঙ্গ
সুপ্রিতি বর্মন
মুক্তমনা বিহঙ্গ বলাকা।
অগনিত তোতার মতন বউ কথা কও।
তোমার মনে লেগেছে কি কোন রঙ।
প্রিয়র হাত ধরে চোখে চোখ, ঠোঁটে ঠোঁট।
বুকে বুক রেখে পাততে চাও নতুন জগত।
তোমার মূল্যে এক আটপৌরে আটচালায় মাথা গুঁজে।
পায়ে শেকলের কড়া টান।
পারবে কি পেতে স্বাধীনতার সুখ।
একবার মুখ তুলে দেখো।
গভীর আদিগন্ত সমুদ্রে মিটিমিটি জোনাকি।
প্রত্যাশার কানাঘুষো
পারবে কি নতুন করে বারবার নির্লিপ্ত হতে।
বৈরাগের জীবনদশা।
সোহাগের গভীর টানে মূলোচ্ছেদ করে।
প্রিয়র আলিঙ্গনে পাড়ি দেবে এক নতুন আলোকে।
খুঁজে নেবে নতুন তোমায় এক ধ্রুবতারা।
যে দেখাবে পথ নতুন দিশায়।
উন্মীলিত তোমার নব স্রোত।
জটিল পৌরুষসম উচ্চ কঠিন পর্বত।
গঙ্গার দুর্বার নিশ্ছল তীব্র আবেগ।
পারবে তুমি পাহাড়ের বুক চিঁড়ে
আরেকবার স্বমহিমায় ভাস্বর হয়ে।
সজোরে দুর্দান্ত গতিতে সকল পিছুটান চ্ছিন্ন করে
আরেকটিবার চোখে আঙুল দিয়ে চিনিয়ে দিতে।
তোমার অস্তিত্বের কালজয়ী স্রোত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন