শনিবার, ৭ জুলাই, ২০১৮

ইচ্ছে করে পলক রায়

ইচ্ছে করে

পলক রায়

ইচ্ছে করে ঘুড়ি হয়ে
নীল আকাশে উড়ি
ইচ্ছে করে রঙিন স্বপ্নে
সুখের জীবন গড়ি।


ইচ্ছে করে পাখি হয়ে
মুক্ত আকাশে উড়ি
ইচ্ছে করে অনেক দূরে
সবুজ বনানি ঘুরি।

ইচ্ছে করে নীল আকাশে
মেঘ যে হয়ে ভাসি
ইচ্ছে করে সবুজ ঘাসে
শিশির হয়ে হাসি।

ইচ্ছে করে রংধনুর রঙে
দেশের ছবি আঁকি
ইচ্ছে করে যে খোকা হয়ে
মায়ের কোলে থাকি।

ইচ্ছে করে রবির আলোয়
ফুল যে হয়ে ফুঁটি
ইচ্ছে করে আকাশ বুকে
তারা হয়ে ছুটি।

ইচ্ছে করে পাহাড় থেকে
ঝরনা হয়ে ঝরি
ইচ্ছে করে সাগর সেচে
মুক্তা হরণ করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন