শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

ব্যর্থ আশা বলোরাম রায়

ব্যর্থ আশা

বলোরাম রায়


পৃথিবীর বুকে কবিরাও স্বার্থপর
বেশ অাশা করে কবিতা দিলাম
বাংলাদেশ কবি লেখক ফোরাম রংপুরে
কিন্তু কবিতা ছাপা হলোনা,
একি কবিতা?
যে কবিতার কোন গন্ধ নেই
সেই সব কবিতা ছাপা হলো সন্ধিক্ষণে।
আমার কবিতার চেয়ে তাদের কবিতা কি বেশি ভালো?
দেখেন তো বিশ্ব মানব!
সঠিক বিচার করে।
.
যে কবিতাটি পাঠানো হয়েছিলো। 
স্বাধীনতা
লেখক :বলোরাম রায়


প্রথম -দোসর হয়েছিলো বিশ্বযুদ্ধ
কথাই সেই অকৃপণ অলকনন্দা
মুক্তির আশঙ্কায় মানুষ বিষাদগ্রস্ত
পৃথিবীটাকে গ্রাস করে লেফাফাদুরস্তি
স্বাথের কারণে করি শুধু হানাহানি
স্বার্থের ক্ষয় নেই স্বার্থ অবিনশ্বর
স্বার্থ থাকলে পরাধীনতা থাকবেই।

বহি:বিশ্ব হয়েছে স্বার্থের পাঠশালা
মানুষ ক্লান্ত মানেনা নি:সৃত বাণী
সেই সব নীতি কথাই যাবেনা দিন
যেই রকম কথা সেই রকম কাজ
স্বার্থের জ্বালে লীন স্বাধীনতার ধর্ম,
আবোল তাবোল ভেবে সবে অচেতন
স্বাধীনতা চাই আছি পরাধীনতা
জগতে আবার সেই পুরাতন ব্যামো।

আমাকে আর কবিতাকে ভুল ভাবনা
পৃথিবীর ইতিহাসে এটাই সত্য
পড়ি কুরান পড়ি গীতা কবিতা গান,
স্মুখে শংশয় পড়ে থাকে নি:সৃত বাণী
নিজেরাই নিজেদের করি অপমান।
 

শনিবার, ৭ জুলাই, ২০১৮

ইচ্ছে করে পলক রায়

ইচ্ছে করে

পলক রায়

ইচ্ছে করে ঘুড়ি হয়ে
নীল আকাশে উড়ি
ইচ্ছে করে রঙিন স্বপ্নে
সুখের জীবন গড়ি।


ইচ্ছে করে পাখি হয়ে
মুক্ত আকাশে উড়ি
ইচ্ছে করে অনেক দূরে
সবুজ বনানি ঘুরি।

ইচ্ছে করে নীল আকাশে
মেঘ যে হয়ে ভাসি
ইচ্ছে করে সবুজ ঘাসে
শিশির হয়ে হাসি।

ইচ্ছে করে রংধনুর রঙে
দেশের ছবি আঁকি
ইচ্ছে করে যে খোকা হয়ে
মায়ের কোলে থাকি।

ইচ্ছে করে রবির আলোয়
ফুল যে হয়ে ফুঁটি
ইচ্ছে করে আকাশ বুকে
তারা হয়ে ছুটি।

ইচ্ছে করে পাহাড় থেকে
ঝরনা হয়ে ঝরি
ইচ্ছে করে সাগর সেচে
মুক্তা হরণ করি।

রবিবার, ১৩ মে, ২০১৮

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

.জোসনা রাত.......... ফরিদা আয়মান লিপি







.জোসনা রাত..........
ফরিদা আয়মান লিপি

ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে ঝাড়ে
অন্ধ রাতের বেলা ,
জোসনার আলোয় ঝলমলালো
যেনো জোনাক মেলা ।

চাঁদ মামার মুখের হাসি
করছে দেখো খেলা ,
সেই হাসিতে হাসছে দেখো
আমরা সারা জোড়া ।

গাছে গাছে বাতাসেরা
শুনছে পেতে কান ,
গাইছে কারা ছনছনিয়ে
মিষ্টি সুরের গান ।

গানের সুরে মুগ্ধ
পুষ্প, কুঞ্জ ,বন
জোসনা রাতের স্নিগ্ধতায়
ভরলো সবার প্রাণ ।

সোমবার, ৫ মার্চ, ২০১৮

পলক রায় সম্পাদিত বইসমূহ



পলক রায় সম্পাদিত বইসমূহ হচ্ছে "সবুজের বুকে লাল", " বিজয় নিশান", ''বাংলা অামার জন্মভূমি", ''তারুণ্যের অঙ্গীকার", " ফুল- পাপড়ি"(শিশুতোষ ছড়ার বই), " গল্পের সিঁড়ি"( গল্পের বই), " অাঘাত''( বিরহকাব্য), " জেগে ওঠো বাংলাদেশ"( দেশাত্মবোধক কাবিতা), ''প্রেমকাব্যালয়'', ''কাব্যনেশা'', ''ব্যথার নীল কাব্য'', ''ব্যথার কবিতা'' , ''স্মৃতিতে বায়ান্ন'' ।
 . প্রাপ্তিস্থান উত্তরবঙ্গ লাইব্রেরী সমূহ: . 
১। বুক সেন্টার তাঁতীপাড়া রোড, ঠাকুরগাঁও মোবা: ০১৭১৩৭৪০১৫৯ . 
২। নিউ বুক সেন্টার নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও মোবা: ০১৮২০৫৬৮৪১১ .
 ৩। বিশাল বুক সেন্টার নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও মোবা: ০১৭১৩৬১৯৭০৩ . 
৪। মা লাইব্রেরী নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও মোবা: ০১৭৬০৫৮০৮৫৬ . 
৫। মুন লাইব্রেরী নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও মোবা: ০১৭২৩২৭৫৮২৫ . 
৬। এডিট লাইব্রেরী নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও