প্রকাশিত হলো শ্রী বলোরাম রায় এর ‘‘ কর্মে হোক বিশ্ব শান্তি’’ কাব্যগ্রন্থটি
নিজস্ব প্রতিনিধি:- তরুণ প্রজন্মের
সাম্যবাদী কবি শ্রী বলোরাম রায় এর ‘‘ কর্মে হোক
বিশ্ব শান্তি’’ কাব্যগ্রন্থটি সাম্প্রতিক প্রকাশিত হয়েছে লেখক প্রকাশনী থেকে । এটি কবির প্রথম
কাব্যগ্রন্থ । এই কাব্যগ্রন্থে কবি মানুষের জীবনের বিভিন্ন বিচিত্রা সম্পর্কে সুনিপুনভাবে
লেখেছেন। এছাড়াও তিনি লেখেছেন বর্তমান সমাজের অবস্থা, বিদ্রোহ, দেশপ্রেম, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন
বিষয়বস্তু। কখনো কখনো তিনি তাঁর লেখায় সমাজের উচ্চবিত্তদের শোষণের চিত্র তুলে ধরেছেন। আবার কখনো কখনো
এঁকেছেন অনাহারী দারিদ্র্য মানুষগুলোর দুর্দশার চিত্র। বড় ও ছোট ভাই বোনদের ডাক নাম অনুসারে
কবির নাম বলোদা। পিতাঃ মঙ্গল বর্মণ। মাতাঃ টাহাঙ্গা রানী। জন্মঃ ০২-০৯-১৯৯৪ সালে। জন্মস্থানঃ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী
উপজেলা সমিরনগর ডাকঘর খোকসা গ্রামে। শিক্ষা জীবনঃ
কিশমত পলাশ বাড়ী থেকে প্রাইমারি এরপর কুশলডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি
পরীক্ষায় ২০১৬ সালে কৃতকার্য হয়ে বালিয়াডাঙ্গী টেকনিকাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট
কলেজে বর্তমানে অধ্যয়নরত আছেন। সাহিত্যকর্মঃ পলক রায় সম্পাদিত যৌথকাব্যগ্রন্থ ‘‘বাংলা আমার জন্মভূমি’’ এবং হামীম রায়হান সম্পাদিত ‘‘ইচ্ছেঘুড়ি’’
সাহিত্যের ছোট কাগজে কবিতা প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন