বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

সৃষ্টিছাড়া শাহ আলম বাদশা














সৃষ্টিছাড়া
শাহ আলম বাদশা

নিয়মছাড়া কেউ চলে না
অনিয়মেও পদ টলে না
এক্কেবারে একসুতাও একচুল;
আমার কথা নয় মোটেও নয় ভুল।


চাঁদসুরুজে একটু তাকাও
তীক্ষ্ণচোখে দৃষ্টিহাঁকাও
গাছগাছালি পাখপাখালি
ফুলবাগানে ফুলের ডালি
পাও কি খুঁজে একটুখানি ফাঁক?

দিনের পরে রাত যে আসে
কালোর পরে আলোই হাসে
জোয়ারভাটা নিয়ম মানে
নীতি কি নেই পাখির গানে
নিয়মের তো নেইও রাখঢাক?

নীতিটা নেই কোথায় জানো
বলছি যদি সত্যি মানো--
সৃষ্টিছাড়া সৃষ্টিসেরা
মানুষ এরা মানুষ এরা
আছেই তারা আছেই যেখানে
নিয়মটা যে নেইতো সেখানে!

1 টি মন্তব্য: