শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

আঘাত ___রমজান আলী রনি।

















আঘাত

___রমজান আলী রনি।

.

তুমি মুখ দিয়ে নয়,

চোখ দিয়ে আঘাত করেছ।

তুমি হাত দিয়ে নয়,

স্বভাব দিয়ে আঘাত করেছ।।

আঘাত,আঘাত,আঘাত,

প্রেমের ডাকনাম আঘাত।।

.

তুমি আমি দুজনে,

মায়ার বাঁধনে,

ছিলাম কত আপন।

জেগে-জেগে দুজনে,

রাতের মিনারে,

দেখেছি কত স্বপন।।

আজ কেন হলো এমন,

মাহারা শিশু কাঁদে যেমন,

বুকে নিয়ে ব্যথা শত।

আঘাত, আঘাত,আঘাত,

প্রেমের ডাকনাম আঘাত।।

.

তোমার দুখ স্মৃতি,

ভাঙে নিয়মনীতি,

দুনিয়ার খেলাঘরে।

সেখানে হাহাকার,

সবাই নির্বিকার,

তোমারই কারণে।।

দেখো বদলে গেছি আমি,

তোমার নামেই করি রাহাজানি।।

আকাশে কালো মেঘের মত,

আঘাত,আঘাত,আঘাত,

প্রেমের ডাকনাম আঘাত।

.

চাঁদের নোলকে,

তারার পালকে,

সাজিয়ে ছিলাম তোমায়।

একলা ফেলে,গেলে চলে,

কোন সে অচিন মায়ায়।।

বিরহের-জোয়ারি হয়েছি আমি,

তুমি এখন অনেক দামি,

কোটি টাকায় দিবারত।

আঘাত,আঘাত,আঘাত

প্রেমের ডাকনাম আঘাত।।

গানের কথা ও সুরঃরমজান আলী রনি।

মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

কবি পলক রায় সম্পাদিত ‘৭১ এর রক্তস্নাত বাংলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত















কবি পলক রায় সম্পাদিত ৭১ এর রক্তস্নাত বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
সোমবার (২৮ অক্টোবর) কবি ও ছড়াকার পলক রায় সম্পাদিত বহুকাঙ্ক্ষিত  ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সত্যকাহিনী অবলম্বনে রচিত  যৌথকাব্যগ্রন্থ ৭১ এর রক্তস্নাত বাংলা শব্দমালা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ।  বাংলা একাডেমী, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত  বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা( বাংলা একাডেমী,  অসংখ্য পুরস্কার প্রাপ্ত)ও  বাংলাদেশের খ্যাতনামা গীতিকবি এবং নবীন-প্রবীনদের কবিতা ৭১ এর রক্তস্নাত বাংলাকাব্যগ্রন্থকে নতুনরূপ দান করেছে 
.  
কবিদের লেখা কবিতায় প্রকাশিত হয়েছে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সত্যকাহিনী, পাকবাহিনীর নির্মম হত্যাকাহিনী, বাংলার রাজাকারের চরিত্রহীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ নেত্রীত্ব ও স্বাধীনতা ঘোষণা,  বাংলাদেশের নবীনদের এগিয়ে যাওয়ার জয়যাত্রা, তরুণদের দেশপ্রেমের আত্মত্যাগ, দেশ ও জাতির সেবামূলক কাজ করার আহবান এছাড়াও মহান বিজয় দিবস, অমর একুশ, বায়ান্নর ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা দিবস, একাত্তরের মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক সময়ের বেদনাদায়ক ঘটনা, জঙ্গিবাদ, বর্তমান সমাজের অবস্থা, বিদ্রোহ, দেশপ্রেম, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন বিষয়বস্তুকখনো কখনো লেখকেরা তাঁদের লেখায় সমাজের উচ্চবিত্তদের শোষণের চিত্র তুলে ধরেছেনআবার কখনো কখনো এঁকেছেন অনাহারী দারিদ্র্য মানুষগুলোর দুর্দশার চিত্রকবিদের এই অসাধারণ লেখনীর জন্য সম্পাদক পলক রায়  কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন  
.
৭১ এর রক্তস্নাত বাংলা যৌথকাব্যগ্রন্থটি যাদের লেখায় ফুটে ওঠেছে সে সব কবিরা হলেন কবি নির্মলেন্দু গুণ, ( বাংলা একাডেমী, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত) ,  কবি অসীম সাহা( বাংলা একাডেমী, অসংখ্য পুরস্কার প্রাপ্ত),  কবি প্রত্যয় হামিদ ( সোনার দেশ/ সাহিত্য সম্পাদক) , পলক রায়(সাহিত্য সম্পাদক),  আছমা আক্তার সঞ্চিতা ,  সৌরভ দূর্জয় , কার্ত্তিক চন্দ্র সরকার , এস,এম,সাইদুর ,  সহিদুল ইসলাম ,  পূর্ণিমা ওসমান মেঘ ,  মোহাম্মদ আসকর আলী ফকির ,  হিমেল হিমু , রমজান আলী  রনি,  লিটন হোসেন  জয় , এন ইউ আহম্মেদ ,  সুমাইয়া আক্তার ,  মোঃ ফেরদৌস আলম , সাবরিনা ইসলাম নীড় ,  সুনীল চন্দ্র দাস ,  আবু নাসের সিদ্দিক তুহিন , নাহীন ফেরদৌস , রুমা দাশ পড়শি , আজিম হোসেইন , তুষার কুমার সাহা , মো আশিকুর রাহমান , আলাউদ্দিন চৌধুরী , মোঃ শিমুল হোসেন , এম এ এইচ সাবু , আবু ইবনে সেলিম মল্লিক , মোঃনূরুল ইসলাম রাকিব ,  ইমরান খান রাজ ,  মাহমুদ পিয়াস, আবু মুসা অাশয়রী, বাবু বিশ্বাস, মোঃ আজহারুল ইসলাম ,  নাজমুল ইসলাম , সারোয়ার জাহান নূর ,  মোহাম্মদ আব্দুল হান্নান।
.
এছাড়াও কবি পলক রায় সম্পাদিত অসংখ্য যৌথকাব্যগ্রন্থ রয়েছেতার মধ্যে  'সবুজের বুকে লাল', ' বিজয় নিশান', ' বাংলা আমার জন্মভুমি', 'তারুণ্যের অঙ্গীকার', 'জেগে ওঠো বাংলাদেশ', ব্যথার নীল কাব্য  অন্যতম যৌথগল্প গ্রন্থ:- 'গল্পের সিঁড়ি'যৌথছড়াগ্রন্থ:- ' ফুল-পাপড়ি'বইসমূহ ঘরে বসে পেতে গুগলে সার্চ দিন rokomari.com এছাড়া সরাসরি কথা বলুন সম্পাদক পলক রায় এর সাথে ০১৭৭৩২২২৯৩৬ নাম্বারে    
 বইটি পাঠকমহলে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী সম্পাদক পলক রায়।

শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

কবি ও ছড়াকার পলক রায় এর শুভ জন্মদিন


















আজ ১৮-১০-১৭ তারিখ তরুণ, মেধাবী, আগামী সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ও ছড়াকার পলক রায় এর শুভ জন্মদিন সাহিত্য জগতে পলক রায় নামে পরিচিত হলেও কবির আসল নাম নেপাল চন্দ্র রায় পিতা-অনিল চন্দ্র রায়মাতা-শ্যামলা রাণী রায়জন্ম : ১৮ অক্টোবর ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানার অর্ন্তগত শিবগঞ্জ ডাকঘরের সারালী গ্রামে জন্মগ্রহণ করেনকবি তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়কবি সারালী  ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে মাদারগঞ্জ এম.বি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হনসেখান থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি ২০১০ সালে পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে ঠাকুরগাঁও সরকারী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হনউক্ত কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ হন ২০১২ সালেবর্তমানে হাজী মোহাম্মদ দ্বানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধিভুক্ত শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত আছেনতাঁর লেখা প্রথম প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো’, ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘করতোয়া’, ‘সোনার দেশ’, ‘বাংলাদেশ সময়’, পূর্বদেশ ও কারেন্ট নিউজ পত্রিকায় এবং বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার রংপুর এ অসংখ্য লেখা-কবিতা প্রচারিত হয়তিনি একজন তরুণ কবি, লেখক, গীতিকার ও চিত্রশিল্পী মনোমুদ্ধকর চিত্র অংকন করে অনেক পুরস্কার ও সুনাম অর্জন করেছেনতিনি পড়ালেখার পাশাপাশি অতি তীক্ষèতার তার সাথে লিখে চলেছেনকবির লেখায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস, অমর একুশ, বায়ান্নর ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা দিবস, একাত্তরের মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক সময়ের বেদনাদায়ক ঘটনা, জাতির পিতা বঙ্গবন্ধু-কে নিয়ে বিভিন্ন কবিতা, জঙ্গিবাদ প্রকাশিত লেখা : (১) গল্প : তেলা ভূত (প্রথম আলো), (২) কবিতা : শৈশব মানে (কারেন্ট নিউজ)প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ কাশফুলসম্পাদিত যৌথকাব্যগ্রন্থ সবুজের বুকে লাল”, “বিজয় নিশান”, “বাংলা আমার জন্মভূমি”, “তারুণ্যের অঙ্গীকার”, “জেগে ওঠো বাংলাদেশ”, “আঘাতশিশুতোষ ছড়াগ্রন্থ:-ফুল-পাপড়িগল্পগ্রন্থগল্পের সিঁড়ি

সম্মাননাঃ- কাব্যচন্দ্রিকা শিশু সাহিত্য পদক-২০১৭

সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

পলক রায় সম্পাদিত বইসমূহ হচ্ছে


















পলক রায় সম্পাদিত বইসমূহ হচ্ছে
"সবুজের বুকে লাল",
" বিজয় নিশান",
''বাংলা অামার জন্মভূমি",
''তারুণ্যের অঙ্গীকার",
" ফুল- পাপড়ি"(শিশুতোষ ছড়ার বই),
" গল্পের সিঁড়ি"( গল্পের বই),
" অাঘাত''( বিরহকাব্য),
" জেগে ওঠো বাংলাদেশ"( দেশাত্মবোধক কাবিতা)।
.
প্রাপ্তিস্থান উত্তরবঙ্গ লাইব্রেরী সমূহ:
.

১। বুক সেন্টার
তাঁতীপাড়া রোড, ঠাকুরগাঁও
মোবা: ০১৭১৩৭৪০১৫৯
.
২। নিউ বুক সেন্টার
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৮২০৫৬৮৪১১
.
৩। বিশাল বুক সেন্টার
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৭১৩৬১৯৭০৩
.
৪। মা লাইব্রেরী
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৭৬০৫৮০৮৫৬
.
৫। মুন লাইব্রেরী
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৭২৩২৭৫৮২৫
.
৬। এডিট লাইব্রেরী
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৯৩৬৪৩৪৯৬৫
.
৭। বই পত্র লাইব্রেরী
নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও
মোবা: ০১৭২১৭৮৮৪৭৮
.
৮। রেনেসা লাইব্রেরী
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
মোবা: ০১৮২৯৩৬৮০৩১
.
৯। হাকিম লাইব্রেরী
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
মোবা: ০১৮২৯৩৬৮৩১
.
শুভেচ্ছান্তে
পলক রায়
সাহিত্য সম্পাদক
মোবা: ০১৭৭৩২২২৯৩৬
প্রচারনায়ঃ-
লেখক প্রকাশনী
ঠাকুরগাঁও শাখা
.
নব সাহত্য প্রকাশনী
38, বাংলাবাজার, চতুর্থ তলা,
327 নং দোকান, ঢাকা-1100
.
শব্দগ্রন্থ প্রকাশনী
ব্লক-এ, লালমাটিয়া ঢাকা।
.
শব্দমালা প্রকাশনী
ধানমন্ডি ১৫ ঢাকা ও
৪৫ বাংলাবাজার
.
জলতরঙ্গ প্রকাশনী
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
.
তৃণলতা প্রকাশনী
৪০/৪১ বাংলাবাজার , ঢাকা-১১০০

রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

প্রকাশিত হলো শ্রী বলোরাম রায় এর ‘‘ কর্মে হোক বিশ্ব শান্তি’’ কাব্যগ্রন্থটি



















প্রকাশিত হলো  শ্রী বলোরাম রায় এর ‘‘ কর্মে হোক বিশ্ব শান্তি’’ কাব্যগ্রন্থটি

নিজস্ব প্রতিনিধি:- তরুণ প্রজন্মের সাম্যবাদী কবি শ্রী বলোরাম রায় এর ‘‘ কর্মে হোক বিশ্ব শান্তি’’ কাব্যগ্রন্থটি সাম্প্রতিক প্রকাশিত হয়েছে লেখক প্রকাশনী থেকে   এটি কবির প্রথম কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থে কবি মানুষের জীবনের বিভিন্ন বিচিত্রা সম্পর্কে সুনিপুনভাবে লেখেছেনএছাড়াও তিনি লেখেছেন বর্তমান সমাজের অবস্থা, বিদ্রোহ, দেশপ্রেম, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন বিষয়বস্তুকখনো কখনো তিনি তাঁর লেখায় সমাজের উচ্চবিত্তদের শোষণের চিত্র তুলে ধরেছেনআবার কখনো কখনো এঁকেছেন অনাহারী দারিদ্র্য মানুষগুলোর দুর্দশার চিত্রবড় ও ছোট ভাই বোনদের ডাক নাম অনুসারে কবির নাম বলোদাপিতাঃ মঙ্গল বর্মণমাতাঃ টাহাঙ্গা রানীজন্মঃ ০২-০৯-১৯৯৪ সালেজন্মস্থানঃ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা সমিরনগর ডাকঘর খোকসা  গ্রামেশিক্ষা জীবনঃ কিশমত পলাশ বাড়ী থেকে প্রাইমারি এরপর কুশলডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০১৬ সালে কৃতকার্য হয়ে বালিয়াডাঙ্গী টেকনিকাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বর্তমানে অধ্যয়নরত আছেনসাহিত্যকর্মঃ পলক রায় সম্পাদিত যৌথকাব্যগ্রন্থ ‘‘বাংলা আমার জন্মভূমি’’ এবং হামীম রায়হান সম্পাদিত ‘‘ইচ্ছেঘুড়ি’’ সাহিত্যের ছোট কাগজে কবিতা প্রকাশিত হয়

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

অনিমেষ শুদ্ধতার অপেক্ষা রবিউল ইসলাম রাব্বি





















অনিমেষ শুদ্ধতার অপেক্ষা
রবিউল ইসলাম রাব্বি

বন্দি জীবনের হতাশা নিচক মায়ার নিচক নিরাশা...
ছুটে চলা কেবল স্বপ্ন কাননে
হাতছানি কাছে পাওয়া কিছু নিগাঢ় রুঢ় মরীচিকার প্রলোভন।
নিজেকে তবুও আত্মউপলব্ধি
হয়তো পারবো.. না পারলেও সাহস যোগাবো।
হোকনা বন্দি জীবন ...
হোকনা রোজ কষ্টের সাথে আমার বেঁচে থাকার অহেতুক যুক্তি আলাপন।
জানিই তো স্বপ্ন সুখ সারথি অধরা নিরান্তন
ভাবনার খেয়াল টেনে নেয় দুর তেপান্তর।
পরাজয় মেনে নিয়েই তবুও কিছু শেখার আশায় সংগ্রামী ট্রাকে নিজেকে বাজিমাত।
আর একটা বসন্ত , আর একটা ফাল্গুন,..
শিকল ভেঙে উজ্জ্বিবীত এ নব
নওজোয়ান সাহস কুড়ায়..
তপ্ত তনুতে বীর বেশে প্রেরণা দীক্ষায়..
মনোবল সুদীপ্ত হয়ে জয়ের জ্যোতি ছিনিয়ে আনতে -
নেশা লাগায় যুদ্ধ যজ্ঞে।
এই তো আর বেশি দূর নয়
অতঃপর অন্ধকার কেটে যাবে ..
প্রভাত আসবে , নতুন রবি উদিত হবে , নগ্ন সভ্যতা নিপাত যাবে -
স্বর্ণালী হয়ে জেগে রবে দিনগুলি ইতিহাসের পাতায় পাতায়....
যুগ যুগ মানব মনে অনিমেষ শুদ্ধতায়।


Created:- 12-10-17

খুঁজছি যামিনী রায়




















খুঁজছি
যামিনী রায়


মানুষ কোথায় খুঁজছি 
ভেবে দিন রাত,
এরাতো দেখি জ্ঞানে নয়
টাকায় বাজিমাৎ।।


লেখাপড়া করে তবু
ব্যাবহারে নাই কিছু,
বংশের মধ্যে থাকবে যেটা
এটাই নেয় যে পিছু।।


স্বাথ ছারা দেখেনা কিছু
সুযোগ পেলে দেয় বাঁশ,
কাকে কখন দিব কোথায়
থাকে চিন্তায় বারোমাস।।

উঠোনে প্লাবন নিরঞ্জন রায়


















উঠোনে প্লাবন
নিরঞ্জন রায়


আর কতদূরে দৃষ্টি উদাস
শূন্যদৃষ্টি শুধু নীলাকাশের সীমানাই বাড়াবে
আপন আঙিনার পরিধিকে ইতস্তত কেন্দ্রের দিকে ঠেলে।
দেখ, একদিনের বিস্তীর্ন ধূ ধূ মরুঅঞ্চল এখন আপন খেয়ালে
মরূদ্যান---ফুল, পাখি, নদী-উপত্যকা কী নেই!
কী চাও
পাওনি যা---------- ভুলে প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হও।
চৈত্রের খরা শুধু বনের পাতাই ঝরাবে,
শিরদাঁড়ায় ডাকবে ঘুনেপোকা।
বরং বুনো ফুল-ফল যা কিছু তুমি বলছো তোমার
বিলাও গঙ্গার প্রবাহের মতো অকাতরে, আকাশের ঠিকানার মতো।
সুখস্নানে যাও
বৃষ্টির মতো পৃথিবীকে প্রাণ দিয়ে
মোহনায় মিলাও।
এই যে তোমার এত রূপ জনশ্রুতি চারদিকে
নদীর ঢেউয়ে তোমার উঠোনে প্লাবন,
পাখি আবডালে, কাশফুল দু'ধারে, বৃন্দাবন দুয়ারে,
শ্বেত পায়রা বাক বাকুম, গাঙচিলের আকাশ পরিক্রমা
ফুলের সুবাস, উচ্চকিত চারপাশ, পড়শির হৃদস্পন্দনের উর্ধ্বগতি
তুমি নিজগৃহে নিরুদ্দেশ, তবুও সকল দৃষ্টি স্থির তোমাকে ঘিরে। 


রচনাঃ- ১২-১০-২০১৭

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

লেখা আহবান















যৌথগ্রন্থঃ ব্যথার নীল কাব্য
ধরনঃ প্রেম, বিরহকাব্য
সম্পাদকঃ পলক রায়
প্রচ্ছদঃ সাজিদুল ইসলাম সাজিদ
প্রকাশনীঃ শব্দগ্রন্থ
প্রকাশঃ বইমেলা ২০১৮
উক্ত বই এ ১২ টি কবিতা জমা দিয়ে আপনিও অংশ নিতে পারেন।
নির্বাচিত হলে আপনাকে জানানো হবে।
যোগাযোগঃ ০১৭৭৩২২২৯৩৬

সৃষ্টিছাড়া শাহ আলম বাদশা














সৃষ্টিছাড়া
শাহ আলম বাদশা

নিয়মছাড়া কেউ চলে না
অনিয়মেও পদ টলে না
এক্কেবারে একসুতাও একচুল;
আমার কথা নয় মোটেও নয় ভুল।


চাঁদসুরুজে একটু তাকাও
তীক্ষ্ণচোখে দৃষ্টিহাঁকাও
গাছগাছালি পাখপাখালি
ফুলবাগানে ফুলের ডালি
পাও কি খুঁজে একটুখানি ফাঁক?

দিনের পরে রাত যে আসে
কালোর পরে আলোই হাসে
জোয়ারভাটা নিয়ম মানে
নীতি কি নেই পাখির গানে
নিয়মের তো নেইও রাখঢাক?

নীতিটা নেই কোথায় জানো
বলছি যদি সত্যি মানো--
সৃষ্টিছাড়া সৃষ্টিসেরা
মানুষ এরা মানুষ এরা
আছেই তারা আছেই যেখানে
নিয়মটা যে নেইতো সেখানে!

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

লেখা আহবান ১০ জন কবির কাব্যগ্রন্থ

   

.













১০ জন কবি’র ১০ টি করে কবিতার সমন্বয়ে
প্রকাশ হতে যাচ্ছে
১০ জনের কাব্য সংকলন…
.

........''ব্যথার নীল কাব্''

.
বই এ সবার ছবি ও পরিচিতি থাকবে।
কবিতা পাঠানোর নিয়মাবলীঃ
একজন কবি যে কোনো বিষয়ের উপর স্বরচিত ১২ টি কবিতা পাঠাতে পারবেন।
লাইন সংখ্যা নির্দ্রিষ্ট নয়।
সাথে অবশ্যই পূর্ণাঙ্গ কবি পরিচিতি ও ছবি দিতে হবে।
বাছাই পর্বে ১০ টি কবিতা মনোনীত করা হবে।
.
কবিতা জমা দেওয়ার ঠিকানাঃ
আমার ইনবক্সে দিতে পারেন অথবা
ইমেইল করুন এই ঠিকানায়ঃ lekhokprokashoni936@gmail.com
/
শেষ সময় ১৫ -১০-১৭
/
শর্ত প্রযোজ্য

১৫ কপি ফি ২১০০

 প্রচারনায়  :
.
লেখক প্রকাশনী
ঠাকুরগাঁও শাখা
.
নব সাহত্য প্রকাশনী
38, বাংলাবাজার, চতুর্থ তলা,
327 নং দোকান, ঢাকা-1100
.
শব্দগ্রন্থ প্রকাশনী
ব্লক-এ, লালমাটিয়া ঢাকা।
.
শব্দমালা প্রকাশনী
ধানমন্ডি ১৫ ঢাকা ও
৪৫ বাংলাবাজার
.
জলতরঙ্গ প্রকাশনী
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
.
তৃণলতা প্রকাশনী
৪০/৪১ বাংলাবাজার , ঢাকা-১১০০
.
পলক রায়( সম্পাদক)
সরাসরি : ০১৭৭৩২২২৯৩৬