বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ কবি দর্পণ কাব্যগ্রন্থটি   প্রকাশিত  

নিজস্ব প্রতিবেদকঃ
জেলা কবি সংসদ, ঠাকুরগাঁও আয়োজিত বহুকাঙ্ক্ষিত প্রকৃতি, বিরহ, প্রেম, দ্রোহ, ব্যথা, দেশপ্রেম এর কাব্যগ্রন্থ কবি দর্পণ অনন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটির সুনিপুন প্রচ্ছদ এঁকেছেন সাগর সূত্রধর বইটির ISBN নং 978-984-94746-7-8 বইটি উৎসর্গ করা হয়েছে মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ঠাকুরগাঁও জেলার সাহসী ভাষাপ্রেমী ও বাহান্নের ভাষা শহীদদের-কে। 

কবি দর্পণ কাব্যগ্রন্থে কবিদের লেখায় প্রকাশিত হয়েছে দুষ্টমিষ্টি ঝগড়া, না পাওয়ার করুণ বিলাপ, ভালোবাসার ছন্দকথন, ছন্দময় কিছু রোমান্টিক কবিতা যা পড়লে সত্যি হৃদয় ছুঁয়ে যায় এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বেদনাদায়ক ঘটনা, বর্তমান সমাজের অবস্থা, বিদ্রোহ, দেশপ্রেম, ভাষা আন্দোলন, বিরহ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন বিষয়বস্তুকখনো কখনো কবিরা তাঁদের লেখায় সমাজের উচ্চবিত্তদের শোষণের চিত্র তুলে ধরেছেনআবার কখনো কখনো এঁকেছেন অনাহারী দারিদ্র্য মানুষগুলোর দুর্দশার চিত্র

কবি দর্পণ কাব্যগ্রন্থটি যাদের লেখায় ফুটে ওঠেছে সে সব কবিরা হলেন আইয়ুব হোসেন, মোঃ আব্দুর রহিম,  আরফিন জান্নাত শাম্মী,  আশরাফ-উল-আলম,  মোঃ ইসমাইল হোসেন, চঞ্চল রায়,  জান্নাতুন ফাতেমা রিনা, জুঁই জেসমিন, মোঃ নাজিরুল ইসলাম, ডা. নাসিমা আক্তার জাহান,  ফরিদা বেগম,  লোরাম রায়,  মোঃ মনজুর এলাহী,  মমিনুল ইসলাম,  মাহবুবা আখতার,  মাসুদ আহাম্মদ সুবর্ন,  মিতা চক্রবর্তী,  মোছা: মিশকাতুল রিমা মিশকা , মোঃ রমজান আলী,  রেজাউল হক সুমন,  শারমিন আক্তার কাশ্মীরা,  শাহ্ সুফিয়া মণ্ডল,  সুজন সান,  সুলতানা বেগম,  সৈয়দ মোঃ মোকাদ্দেস ইবনে সালাম,  সোহেল রানা , স্বদীপ্ত রায়,  হাবিব ফয়সাল,  হাবিবা বেগম,  মোঃ হাসান আলী

কবি দর্পণ বইটি ঘরে বসে পেতে গুগলে সার্চ দিন rokomari.com বইটি অমর একুশে বইমেলা ২০২০ এ পাওয়া যাচ্ছে ২৯৩ নং স্টলে। বইটি পাঠকমহলে বেশ জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী জেলা কবি সংসদ, ঠাকুরগাঁও সদস্যবৃন্দ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন