বিজয় নিশান
পলক রায়
সোনার বাংলার বিজয় নিশান
লাল সবুজে অাঁকা
সেই নিশানে শহীদ হলো
বাংলা মায়ের খোকা।
বীরবাঙালি দিলো প্রাণটি
এই নিশানের জন্য
সেই নিশানটি উড়ছে যে অাজ
বীরবাঙালি ধন্য।
মায়ের মুখে ফুটছে হাসি
পেয়ে বিজয় নিশান
সন্তানহারা কষ্ট ভুলে
মা গায় খুশির যে গান।
বিজয় নিশান, মহান নিশান
বাংলায় উড়ছে উড়বে
বিজয় নিশান হতে নিয়েই
তরুণেরা দেশ গড়বে।
রচনা:- ১৪- ১২-১৮

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন