পলক রায়ের
সম্পাদনায় কাব্যফুল যৌথকাব্যগ্রন্থটি প্রকাশিত
নিজস্বপ্রতিবেদকঃ
কবি ও ছড়াকার পলক রায় সম্পাদিত বহুকাঙ্ক্ষিত বিরহ, প্রেম, দ্রোহ, ব্যথা, দেশপ্রেম এর যৌথকাব্যগ্রন্থ ‘কাব্যফুল’ নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে । বইটির সুনিপুন প্রচ্ছদ এঁকেছেন পলক রায়।
কবি ও ছড়াকার পলক রায় সম্পাদিত বহুকাঙ্ক্ষিত বিরহ, প্রেম, দ্রোহ, ব্যথা, দেশপ্রেম এর যৌথকাব্যগ্রন্থ ‘কাব্যফুল’ নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে । বইটির সুনিপুন প্রচ্ছদ এঁকেছেন পলক রায়।
বাংলা একাডেমী, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত
বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ ও বাংলাদেশের
খ্যাতনামা গীতিকবি এবং নবীন-প্রবীনদের কবিতা ‘কাব্যফুল’ কাব্যগ্রন্থকে নতুনরূপ
দান করেছে।
‘কাব্যফুল’ কাব্যগ্রন্থে
কবিদের লেখায়
প্রকাশিত হয়েছে দুষ্টমিষ্টি ঝগড়া, না পাওয়ার করুণ বিলাপ, ভালোবাসার ছন্দকথন, ছন্দময় কিছু রোমান্টিক কবিতা যা পড়লে
সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও
বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বেদনাদায়ক ঘটনা, বর্তমান
সমাজের অবস্থা, বিদ্রোহ,
দেশপ্রেম,
বিরহ,
প্রকৃতির
প্রতি ভালোবাসা এবং আরও বিভিন্ন বিষয়বস্তু। কখনো কখনো কবিরা তাঁদের লেখায় সমাজের
উচ্চবিত্তদের শোষণের চিত্র তুলে ধরেছেন। আবার কখনো কখনো এঁকেছেন অনাহারী
দারিদ্র্য মানুষগুলোর দুর্দশার
চিত্র। কবিদের এই অসাধারণ লেখনীর জন্য সম্পাদক
পলক রায় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘কাব্যফুল’ যৌথকাব্যগ্রন্থটি যাদের লেখায় ফুটে ওঠেছে সে সব কবিরা হলেন কবি নির্মলেন্দু গুণ, নিরঞ্জন রায় , বেদুইন পথিক, জুলফিকার আলী জিল্লুর, এম এ মাসুদ রানা, ফারুক
আহাম্মদ, আল মামুন, কামাল আহমেদ, শেখ মুহাম্মদ সোহেল রানা, আলাউদ্দিন চৌধুরী ,
লোকমান চৌধুরী, আরমান হোসেন, মেহেদী হাসান
মোল্লা, আমিনা আক্তার, মো. এনামুল ইসলাম, বিপুল দেওয়ান বিপি, মুহাঃ সাইফুল ইসলাম , সা'দ
বিন রেদওয়ান,
সাজ্জাদুর রহমান সাদ্দাম ও সম্পাদক
পলক রায়।
এছাড়াও কবি পলক রায় সম্পাদিত অসংখ্য যৌথকাব্যগ্রন্থ রয়েছে। তারমধ্যে
'সবুজের বুকে লাল', ' বিজয় নিশান', ' বাংলা
আমার জন্মভূমি', 'তারুণ্যের অঙ্গীকার', 'জেগে
ওঠো বাংলাদেশ' , ‘ ৭১ এর রক্তস্নাত
বাংলা’ , ‘প্রেমকাব্যালয়’, ‘ব্যথার নীল কাব্য’, লাল সবুজের নিশান, বিরহী
বিদ্রোহ অন্যতম । যৌথগল্প গ্রন্থ:- 'গল্পের সিঁড়ি'। যৌথছড়াগ্রন্থ:-
' ফুল-পাপড়ি'। ‘কাব্যফুল’ বইটি ঘরে বসে
পেতে গুগলে সার্চ দিন rokomari.com এ। এছাড়া সরাসরি
কথা বলুন সম্পাদক পলক রায় এর সাথে ০১৭৭৩২২২৯৩৬
নাম্বারে।
বইটি অমর একুশে বইমেলা ২০২০ এ পাওয়া
যাবে ও পাঠকমহলে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী সম্পাদক
পলক রায়।
